সারাদেশে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন
নিউজ ডেস্কঃ
দেশের আটটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছপদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ। কৃষিগুচ্ছেরঅধীন বিশ্ববিদ্যালয় গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষিবিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষিবিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শুরু চলেছে সাড়ে ১২টা পর্যন্ত।
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকার কথা রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক২৫ নম্বর কাটা যাবে।
সরেজমিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে ঘুরে দেখা যায়, যানযটের ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের অনেকআগেই কেন্দ্রে এসে অপেক্ষা করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
এবার রাজধানী ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাত হাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২৬ হাজার, জগন্নাথবিশ্ববিদ্যালয়ে (জবি) ১২ হাজার ২৫ জন ও ইডেন মহিলা কলেজে তিন হাজার ৫৮১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
ঢাকার বাইরের কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১২ হাজার ৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) সাত হাজার জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চার হাজার জন, চট্টগ্রাম ভেটেরিনারি এবং পশু বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে দুই হাজার জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) তিন হাজার ১৫৩জন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) এক হাজার ৯০০ জন পরীক্ষার্থী রয়েছেন।
আট কৃষি বিশ্ববিদ্যালয় এবার তিন হাজার ৫৩৯ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েএক হাজার ১১৬ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৬০, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৭০৪, পটুয়াখালীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫, সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ে ৪৩১, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন আছে। সে হিসাবে কৃষি গুচ্ছেরএকটি আসনের জন্য লড়বেন ২৩ জন শিক্ষার্থী।

