রাবিতে ছাত্রলীগ নেতার হাতে লাঞ্ছিত শিক্ষক

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবিতে) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের এক অধ্যাপককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহার বিরুদ্ধে।

রোববার বেলা ১১টায় শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। এদিন বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের মধ্যে খেলা ছিল।

দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা এম তারেক নূর সেখানে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেফারি সিদ্ধান্ত না মেনে রেফারিকে অবরুদ্ধ করেন আইবিএর খেলোয়াড়রা। এ সময় আইবিএ বিভাগের এক শিক্ষক সেখানে গেলে ভেটেরিনারি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোইজুর রহমানও সেখানে উপস্থিত হন। উত্তেজনার এক পর্যায়ে আইবিএর এক খেলোয়াড় ওই শিক্ষককে ধাক্কা দেন। এ নিয়ে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। 

এক পর্যায়ে মোইজুর রহমানের টি-শার্টের কলার ধরে টান দেন আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি ও আইবিএর শিক্ষার্থী আবু সিনহা। শিক্ষককে লাঞ্ছিত করার একটি ভিডিও পাওয়া গেছে। সেখানে ওই শিক্ষককে কলার ধরে টানতে দেখা যায় তাকে।

 

  •  
  •  
  •  
  •