বৃষ্টি ও গরমের আবহাওয়া বার্তা
নিউজ ডেস্কঃ
বৃষ্টি কমে যাওয়ায় গরম বাড়তে শুরু করেছে। এমন গরম চলতে পারে আরও অন্তত দুদিন। এরপর আবার বৃষ্টি শুরু হয়ে চলবেপ্রায় চার দিন। আর বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে হালকা বৃষ্টি হলেও গরম তেমন কমবে না বলে জানিয়েছে আবহাওয়াঅধিদফতর।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, দক্ষিণ–পূর্ব এশিয়ার উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। স্থলসীমা পার হয়ে এ অঞ্চলে আসতে আসতে এটিআর ঘূর্ণিঝড় থাকবে না। তবে এর প্রভাবে বৃষ্টি হবে এ অঞ্চলে।
মনোয়ার হোসেন বলেন, এখন যেমন গরম পড়েছে, এটি আরও দুদিন থাকবে। শনিবার থেকে বৃষ্টি হতে পারে। সেটি থাকবে তিনথেকে চার দিন। বুধবার রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এর প্রভাবে গরম কমার সম্ভাবনা কম।
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস উল্লেখ করে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎচমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায়অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর বলেছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্তবিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিসক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিলনিকলিতে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ২০ মিলিমিটার।

