৪ বাংলাদেশিসহ ৩৩ রোহিঙ্গা উদ্ধার
নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৪ বাংলাদেশিসহ ৩৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলারডুবির এঘটনা ঘটে। কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল। ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সাগর পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

