কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই শুরু আজ, জেনে নিন সময়সূচি

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোলোর লড়াই। প্রথম দিন খেলবে চার দল, দুটি ম্যাচ।

খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

অন্যদিকে রাত একটায় লড়বে এবারের বিশ্বকাপের হট ফেবারিট আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে।

শেষ ষোলোতে কবে কে কার মুখোমুখী হচ্ছে- 

নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র (ডিসেম্বর ৩, রাত ৯ টা)

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (ডিসেম্বর ৩ +১, রাত ১ টা)

ফ্রান্স-পোল্যান্ড (ডিসেম্বর ৪, রাত ৯ টা)

ইংল্যান্ড-সেনেগাল (ডিসেম্বর ৪ +১, রাত ১ টা)

জাপান-ক্রোয়েশিয়া (ডিসেম্বর ৫, রাত ৯ টা)

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া (ডিসেম্বর ৫ +১, রাত ১ টা)

মরক্কো-স্পেন (ডিসেম্বর ৬, রাত ৯ টা)

পর্তুগাল-সুইজারল্যান্ড (ডিসেম্বর ৬ +১, রাত ১ টা)

 

  •  
  •  
  •  
  •