আজও বৃষ্টিপাতের পূর্বাবাস, কমবে তাপমাতা

নিউজ ডেস্কঃ

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হালকা বৃষ্টি হয়েছে। আজ বুধবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সাথে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার সম্ভাবনা  আছে, দেশের আকাশ এখনও আংশিক মেঘলা রয়েছে । এমন পরিস্হিতিতে আজ ঢাকা, বরিশাল,চট্রগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পরে রাতে তাপমাতা আরও কিছুটা কমে যাবে । তবে দিনের তাপমাতা প্রায় অপরিবর্তিত থাকবে । এ ছাড়া মধ্যরাতের পর দেশের বিভিন্ন শহরে মাঝারি থেকে ভারি কুয়াশা হবে ।

সাধারণত ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হলে তাপমাএা কমে যায় । এবারও তার ব্যতিক্রম হবে না ।

  •  
  •  
  •  
  •