সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের যেসকল রাস্তা ও দোকান বন্ধ থাকবে

নিউজ ডেস্কঃ আগামী রবিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অষ্টম সমাবর্তন। সমাবর্তন উপলক্ষে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য ওইদিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যান চলাচল এবং দোকানপাট বন্ধ থাকবে। সকল খাবার হোটেল ও মুদির দোকান সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া সকাল ৯টা হতে বিকাল ৩ টা পর্যন্ত যে সকল রাস্তাগুলো বন্ধ থাকবে- ফার্স্টগেট হতে জব্বারের মোড় ও ফসিলের মোড় পর্যন্ত(কৃষ্ণচূড়া রোড) এবং দিগারকান্দা বাইপাস হতে বিএফআরআই, আমবাগান ও বিনার সামনের রাস্তা হতে জব্বারের মোড় হয়ে কোষাধ্যক্ষের কার্যালয় পর্যন্ত।

তবে ফার্স্টগেট হতে কে.আর মার্কেট হয়ে শেষ মোড় পর্যন্ত (রাস্তার মাঝে গাড়ি দাঁড় করানো যাবেনা) এবং শেষ মোড় হতে ফসিলের মোড় পর্যন্ত সীমিত আকারে যান চলাচল চালু থাকবে।

গাড়ি পার্কিং এর জন্য জিটিআই সংলগ্ন মাঠ এবং কেন্দ্রীয় মসজিদের পূর্ব মাঠ সংলগ্ন স্থান ব্যবহার করা যাবে।

  •  
  •  
  •  
  •