শেকৃবিতে পহেলা বৈশাখ উদযাপিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জমকালো আয়োজনে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
সকাল ৮ টায় র্যা লির মাধ্যমে ক্যাম্পাসের লিচু তলায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ শাদাত উল্লা।
ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের প্রায় ১৯ টি স্টল নিয়ে এ মেলা চলে বিকাল ৪ টা পর্যন্ত। স্টলের পাশাপাশি মঞ্চে চলতে থাকে বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা।

