রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান তথ্য নিশ্চিত করেন।
এ বছর সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬৩ হাজার ৮৬৯ জন ভর্তিচ্ছু। প্রশ্নোত্তর মূল্যায়ণ করে গ্রুপ-১ পাশ করেছে ৩২.৪২ শতাংশ। এখানে সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-২ পাশ করেছে ৩৮.৩১ শতাংশ। এখানে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৪.৭৫। গ্রুপ-৩ পাশের হার ৩২.৯৫ শতাংশ। এখানে সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪ পাশের হার ২৪.৭৬ শতাংশ। এখানে সর্বোচ্চ নম্বর ৮৭। গ্রুপ-৫ (অ-বিজ্ঞান) এ পাশের হার ৮৮.৩২ শতাংশ। এখানে সর্বোচ্চ নম্বর ৮৮.৫০।
গত ২৯-৩১ মে বিশ্ববিদ্যালয়ে ৩ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১ লাখ ৫৮ হাজার ৪৬২ জন ভর্তিচ্ছু। উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ। ‘সি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।

