বাকৃবি ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের নতুন কমিটি গঠিত; সভাপতি রওনক, সাধারণ সম্পাদক রোমান
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মো: রওনক মোস্তাফিজকে সভাপতি ও মো. আরিফুর রহমান রোমানকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাক্ষরে এ কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি পদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের লেভেল ৫ এর রওনক কে নির্বাচিত করা হয় এবং লেভেল ৫ এর রোমানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
পরবর্তীতে নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ও অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল এর সাথে সাক্ষাৎ করেন এবং কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

