অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

নিউজ ডেস্ক:

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি ছিলেন তিনি।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।’

  •  
  •  
  •  
  •