না ফেরার দেশে বাংলাদশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক

নিউজ ডেস্ক:

ক্যানসারের কাছে হার মেনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন টাইগারদের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক। ৪৯ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলে তিনি।

বুধবার (২৩ আগস্ট) এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স স্পোর্টস।

চলতি বছরের মে মাসে ক্যানসার ধরা পড়ে জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটারের। এর পরই উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয় স্ট্রিককে। সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।

বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ২০১৪ সালের মে মাস থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেক এই জিম্বাবুয়াইন। ২০২১ সালে ফিক্সিংয়ের দায়ে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। ওই অভিযোগের দায় মাথায় নিয়েই চলে গেলেন জিম্বাবুয়াইন কিংবদন্তি।

  •  
  •  
  •  
  •