এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
নিউজ ডেস্ক:
অপেক্ষায় পালা শেষ। পর্দা উঠল এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই ‘এশিয়া কাপ’-এর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
এশিয়া কাপের ১৬তম এই আসরের পর্দা উঠেছে পাকিস্তানের মুলতান শহরে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে নবাগত নেপালের বিপক্ষে টস হিতে উদ্বোধনী ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে হিমালয় পাদদেশের দল নেপাল। প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখিও হলো তারা। এর আগে কখনোই কোনো ফরম্যাটে এই দুই দলের দেখা হয়নি।

