মরক্কোয় ভূমিকম্পে নিহত দুই হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক:

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহত দুই হাজার ছাড়িয়েছে। আহতের ছাড়িয়েছে ১৪শ। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। দেশটিতে এত প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারও ৪ দশমিক ৯ মাত্রার ভূ- কম্পন অনুভূত হয়েছে। বলা হচ্ছে, এটি মরক্কোয় বেশ কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

  •  
  •  
  •  
  •