শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা

নিউজ ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ভূমিকম্পের পর দেশটির পূর্ব উপকূলীয় ইজু দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে তোরিশিমা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী টোকিও থেকে ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে।

  •  
  •  
  •  
  •