রংপুর বিভাগীয় সমিতি, ময়মনসিংহের সভাপতি ড. জাকির, সম্পাদক ড. সহিদুজ্জামান
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগীয় সমিতি, ময়মনসিংহ এর কার্য নির্বাহী কমিটি- ২০২৪ গঠিত হয়েছে। কমিটিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন সভাপতি ও বাকৃবি প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান (সবুজ) সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। ৩১ ডিসেম্বর, ২০২৩ বিকেল ৩.৩০টায় কেবি কলেজে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় সমিতির সাধারণ সভায় নতুন এই কার্য নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রফেসর জাকির হোসেন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান এর সঞ্চালনায় রংপুর বিভাগীয় সমিতির এই বার্ষিক সাধারণ সভা ও পিঠা উৎসব অনুষ্ঠানটিতে ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রংপুর বিভাগীয় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে ড. মোঃ আবু সাঈদ সরকার, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ময়মনসিংহ; প্রফেসর কিরীট কুমার দত্ত, সচিব, ময়মনসিংহ শিক্ষা বোর্ড; প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; মোঃ রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, হারাগাছ ষ্টোর, ময়মনসিংহ; প্রফেসর ড. তপন কুমার সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ও ড. মোছাঃ নাছরিন আক্তার, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ, মনোনীত হয়েছেন।
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোঃ সবিবুল হক (সবুজ), সহ-কোষাধ্যক্ষ ড. মোঃ আতিক উস সাঈদ ও মোঃ ইমরান। নতুন এই কমিটিতে যুগ্ন- সাধারন সম্পাদক হিসেবে প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম ও প্রফেসর ড. মোঃ রোস্তম আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রবিউল ইসলাম ও মোঃ মাসুদ রানা মনোনীত হয়েছেন।
নবগঠিত এ কমিটির প্রচার সম্পাদক মোঃ কাজী মারুফ হাসান, দপ্তর সম্পাদক প্রফেসর ড. শিরিন আক্তার, সহ-দপ্তর সম্পাদক জয়ন্ত কর্মকার, আইন বিষয়ক সম্পাদক বেগম দিলারা আলো চন্দনা- অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়মনসিংহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ড. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দিল আরা আক্তার বিথী, সমাজ কল্যান সম্পাদক মোঃ আরিফুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাজ্জাদ মন্ডল, প্রফেসর ড. আমির হোসেন, ইঞ্জি. এনামুল হক। এছাড়া উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার, প্রফেসর ড. মাসুমা হাবিব ও সিনিয়র বাদশা মিয়াসহ ৫৭ সদস্যবিশিষ্ট কমিটি প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য ২০২০ সালে প্রতিষ্ঠিত এই সমিতিটিতে বর্তমানে প্রায় ৯০০ সদস্য রয়েছেনে যারা ময়মনসিংহে অবস্থিত বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত এবং ব্যবসায়ী।

