ডেন্টালে আবেদন শুরু, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত

নিউজ ডেস্ক:

সারাদেশে ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।

অনলাইনে আবেদনের শেষ সময় আগামী ৩ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে প্রণীত মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে- http://dgme.teletalk.com.bd  এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষার ফি ধরা হয়েছে এক হাজার টাকা। ফিয়ের টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। আসন্ন ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নম্বর কাটা হবে ৫ ও ১০ নম্বর।

  •  
  •  
  •  
  •