‘হ্যান্ড অব গড’ ম্যারাডোনা-মেসির পর ইতো

খেলাধুলা ডেস্ক:
স্যামুয়েল ইতো ক্যারিয়ারের বড় একটা সময় কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। লিওনেল মেসির সঙ্গী হিসেবে ট্রেবল জয়েও বড় ভূমিকা ছিল তার। এখন তুর্কি ক্লাব আন্তালায়াসপোরেতে খেলছেন।

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও মেসির পরেই ইতোর নাম এখন ঈশ্বরের হাতের তালিকায়। ম্যাচের ১৫ মিনিটে ইতো এই গোলটি করেন। প্রথমে ইতো হাত দিয়ে বলটিকে কাছে টেনে আনেন, পরে মাথা দিয়ে সেটি জালে পাঠান। তবে তিনি কাজটি এতই দ্রুত করেন যে রেফারি ধরতেই পারেননি।

ম্যাচটি তার দল গ্যালাতাসারের বিপক্ষে ৪-২ গোলে যেতে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে ডিয়েগো ম্যারাডোনা সেটার নাম দিয়েছিলেন ‘হ্যান্ড অব গড’ বা ‘ঈশ্বরের হাত’। পরে লা লিগায় মেসিও করেছিলেন একই ধরনের গোল। সে তুলনায় অবশ্য ইতোর গোলটিকে নিখাদ ঈশ্বরের হাত বলা যায় না।

জানিয়ে রাখা ভাল, ৩৫ বছর বয়সী এই ক্যামেরুনের এই স্ট্রাইকার এই মৌসুমে এখন পর্যন্ত ১৯টি গোল করেছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: