বাকৃবিতে ১০ তলাবিশিষ্ট নতুন ভেটেরিনারি অনুষদ ভবনের ছাদ ঢালাই উদ্বোধন
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট নতুন ভেটেরিনারি অনুষদ ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগান-সংলগ্ন নির্মাণাধীন ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহঃ এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রকিবুল ইসলাম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘কাজের গুণগত মান শতভাগ ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করতে হবে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আরাফাত হোসাইন / এসবি







