রাবিতে নতুন ডীনদের দায়িত্ব গ্রহণ
আসাদ্জ্জুামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯টি অনুষদের নব-নির্বাচিত ডীনরা তাদের দায়িত্ব গ্রহন করেছেন।আগের মেয়াদের ডীনদের মেয়াদ শেষ হয় গতকাল রোববার। আজ সোমবার দুপুরের দিকে ডীন ভবনে তারা এ দায়িত্ব গ্রহন করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ডীন হলেন কৃষি অনুষদে প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, কলা অনুষদে প্রফেসর এফ এম এ এইচ তাকী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে প্রফেসর মো. সাইফুল ইসলাম ফারুকী, প্রকৌশল অনুষদে প্রফেসর মো. মামুন-উর-রশীদ খন্দকার, চারুকলা অনুষদে প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, আইন অনুষদে সহযোগী অধ্যাপক আবু নাসের মো.ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে প্রফেসর মো. আখতার ফারুক, বিজনেস স্টাডিজ অনুষদে মো.শিবলী সাদিক, সামাজিক বিজ্ঞান অনুষদে প্রফেসর মো. ফয়জার রহমান।
কৃষি অনুষদের নব-নির্বাচিত ডীন প্রফেসর ড. সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহনের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল ছিল গতমেয়াদে ডীনদের শেষ র্কাযদিবস। এ জন্য নব-নির্বাচিত সবাই আজ দায়িত্ব গ্রহণ করলো।
ঊল্লেখ্য, গত ২৪ মার্চ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভোটে তারা নির্বাচিত হন।

