কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আওয়াল চৌধুরিকে দীর্ঘদিন ধরে মোবাইলে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। রোববার রাতে ফেসবুকে এ সংক্রান্ত স্টাটাস দেয়ার পর এই প্রতিবেদকের কাছেও একই দাবি করেন তিনি।

রোববার রাতে ঐ শিক্ষক তার ফেইসবুক ওয়ালে লেখেন ০১৭৪৩৭৭০৭০৫ নাম্বার থেকে গত তিন চার মাস ধরে আমাকে ফোন করে আমার কাছে ২ কোটি টাকা চাঁদা চাওয়া হতো। না দিলে হত্যার হুমকি দেয়া হতো। এখনও প্রায় প্রতিদিন আমার মাকে উনি ফোন করে আমাকে অপহরণ, গুম ও খুন করার কথা বলেন নির্বিকারে।

তিনি আরো লেখেন জানা মতে আমার কোন শত্রু নেই, কোটি টাকাও নেই তবে কেন এরকম হবে? কেন আমাকে বিনা কারনে খুন করতে চায়?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল কিরিম সিদ্দিকী হত্যার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন ‘আমার মনে এখন একটা অস্বস্তি তৈরি হয়েছে স্যার খুন হলেন এরকম বিনা কারনেই। তিনি অধার্মিক বিধার্মিক ছিলেন না। রাজনৈতিক সংশ্রিষ্টতা ছিল না। কেবল ছোট একটা সাংস্কৃতিক সংগঠন ছিল আপন মনে সাংষ্কৃতিক চর্চা করতেন। এত দিন দেখেছি হত্যার পিছনে আছে ধর্ম ও রাজনৈতিক সংশ্রিষ্টতা তবে কি এখন সাংস্কৃতিক চর্চাকেও যুক্ত করা হল?’

তিনি লেখেন ‘আমরা যারা নিজ সংস্কৃতির চর্চাতে বিশ্বাসী, যারা সমাজ ও সংস্কৃতির বোধকে নিজের ভেতর লালন করি এখন থেকে কি সেই বোধকে লালনের পাশাপাশি নিজেকে হত্যা ও খুনের সম্ভাবনা কেউ সাথে নিয়ে চলব?’

প্রসঙ্গত ওই শিক্ষক থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন সংগঠক।

  •  
  •  
  •  
  •