বুধবার হাবিপ্রবিতে আসছেন পররাষ্ট্রমন্ত্রী

হাবিপ্রবি প্রতিনিধি:
২৭ এপ্রিল বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

বুধবার বেলা ১১ টায় তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১ টায় তিনি প্রধান অতিথি হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফেস্টিভেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

এরপর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দুপুর ১ টায় চিরিরবন্দর-খানসামা এলাকার শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। উক্ত অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

  •  
  •  
  •  
  •