সিম নিবন্ধন করলেন মাশরাফি

ক্রিড়া প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সম্প্রতি তার মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেছেন। মাশরাফির সিমটি টেলিকম অপারেটর রবি’র। বুধবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এসময় অনিবন্ধিত সিম দেশের জন্য হুমকি স্বরূপ মন্তব্য করে দেশের সব নাগরিককে সিম নিবন্ধনের আহ্বানও জানিয়েছেন মাশরাফি।

গ্রাহকদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সুযোগ দিতে দেশের সব রবি তাদের সব সেবা কেন্দ্র সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: