গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা শুরু
মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে গণ বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে অনার্স এবং মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা।
প্রথম দিনে দুই পর্বে (সকাল – ৯:৩০ মিনিট থেকে এবং বিকেল- ১:৩০ মিনিট থেকে) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু জানান, অনার্সের ১৬ টি বিভাগ ও মাস্টার্সের ৬ টি বিভাগের প্রায় ৩১০০ জন শিক্ষার্থী এইবার পরীক্ষায় অংশগ্রহণ করছে। নির্দিষ্ট তারিখ সমূহে দুই পর্বে ১১ মে পর্যন্ত পরীক্ষা চলবে।
উল্লেখ্য, যথাসময়ে পরীক্ষা শেষ করতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষার পূর্বেই ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে যথাসময়ে ফলাফল প্রকাশ করা হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় জানিয়েছে।

