নিয়ন্ত্রণে আসেনি কানাডার দাবানল

আন্তর্জাতিক ডেস্ক:
এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কানাডার আলবার্তো অঞ্চলের ফোর্ট ম্যাকমেরি শহরের নিকটবর্তী বনে লাগা আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

আগুন লাগার পর আলবার্তো অঞ্চলের উত্তরাংশে যারা আশ্রয় নিয়েছিল তাদের আকাশ পথে নিরাপদ দূরত্বে এনে রাখা হয়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে এখনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার ফাইটাররা।

আগুন নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। প্রায় ৮৫০ বর্গ কিলোমিটার এলাকা জুরে এখনও দাবানল রয়েছে বলে জানিয়েছে আলবার্তো অঞ্চলের স্থানীয় প্রশাসন। এদিকে আলবার্তোর প্রিমিয়ার রেচেল নটলে বলেন, শহরের অধিবাসীদের জন্য দুঃসংবাদ হল, এখনই তারা ঘরে ফিরতে পারবে না। তাদের ঘরে ফিরতে বেশ দেরি হবে।

উল্লেখ্য এই আগুনে ফোর্ট মেকমেরির শহরের ১৬০০ টির বেশি ঘরা-বাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

  •  
  •  
  •  
  •