গোপালপুরে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইলের গোপালপুরের ৭ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসন ও সাধারণ আসনে নির্বাচিত মোট ৮৪জন ইউপি সদস্যদের শপথ গ্রহন গত ১১ মে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ কে এম মতিয়ার রহমান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৩ রিটানিং অফিসার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কবির ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামছুল হুদা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ। এসময় উপজেলার ৭টি ইউনিয়নের সংরক্ষিত আসনের ২১জন নারী ইউপি সদস্য ও সাধারণ আসনে ৬৩জন ইউপি সদস্য শপথ গ্রহন করেন।

প্রসঙ্গত, উপজেলার ৭টি ইউনিয়নে গত ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •