রানীশংকৈলে ধানকাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কৃষকরা বোরো মৌসুমের ধানকাটা ও মাড়াইয়ের কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। অন্যদিকে সরকারিভাবে গম ক্রয় নিয়ে প্রশাসনের জটিলতা সৃষ্টি হয়েছে।

সরকার প্রকৃত গম উৎপাদনকারী কৃষকের নিকট হতে ২৮ টাকা কেজি দরে গম ক্রয় করার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে আর প্রকৃত গম উৎপাদনকারী কৃষকের তালিকা প্রণয়নের দায়িত্ব দেয় সংশ্লিষ্ট কৃষি সম্পাসরণ অধিদপ্তরে। উপজেলা কৃষি সম্প্রাসরন তাদের নিজ নিজ ব্লকের উপসহকারী কৃষি কর্মকতাদের উপর।

অভিযোগ উঠেছে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে না গিয়ে রাতের আধারে উৎকোচের বিনিময়ে বেশিরভাগ গম অনাবাদী কৃষকের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন।

কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রায় ৬ হাজার মেট্রিক টন গম ক্রয় করবে খাদ্য বিভাগ এতে কৃষি অফিস কৃষকের তালিকা করেছেন প্রায় ৪ হাজার ৩শ জনের।

এদিকে সম্প্রতি সময়ে গম ক্রয়ের উদ্বোধন হলেও রানীশংকৈল উপজেলা প্রশাসনের অজ্ঞাত জটিলতায় গম কিনছে না খাদ্য বিভাগের ওসিএলএসডিরা।

এদিকে উপজেলার কৃষকরা এখন বোরো মৌসুমের ধান কাটা মারা শুরু করেছেন। ধানের দাম কম হওয়ায় কৃষকরা অস্বস্তিতে রয়েছেন।

উপজেলার রাউতনগর গ্রামের কৃষক দুলাল জানান, শুনেছি সরকার কৃষকের নিকট হতে ভাল দামে গম ক্রয় করবেন এতে নাকি কৃষি অফিসের কৃষকের তালিকায় নাম দিতে হবে, এজন্য আমি উপজেলা কৃষি অফিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোন ফলাফল পাইনি। তাই বেকার ঘুরাঘুরি না করে আবাদৃকত গম খোলা বাজারে খুব কম দামে বিক্রি করেছি। আর এখন ধান কাটা মারা শুরু করেছি। এগুলো সব কৃষকদের সাথে ভাওতাবাজি। উপজেলার নন্দুয়ার, কাশিপুর, ধর্মগড়, পৌরসভাসহ সব ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্বে একই অভিযোগ কৃষকদের।

অন্যদিকে অভিযোগ উঠেছে তালিকাভুক্ত প্রতিজন কৃষকদের কাছ থেকে মাত্র ১০ বস্তা করে গম কিনবে সংশ্লিষ্ট খাদ্য বিভাগ। রানীশংকৈল উপজেলার কৃষকরা এখন ধান কাটা মারা নিয়ে মহা ব্যাস্ত হয়ে পড়েছেন, অন্যদিকে সরকার কৃষকের নিকট সরাসরি ধান কিনবেন বলেও ঘোষনা দিয়েছেন। এখন উপজেলার কৃষকদের প্রশ্ন গম কাটা মারা হয়েছে প্রায় মা খানিক আগে এখন চলছে ধান কাটা মারা এখনো সরকারিভাবে গম কেনাই শুর হয়নি। তাহলে ধান কিনবে কবে? এ ব্যাপারে গম ক্রয় কমিটির সভাপতি ও ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসানের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  

Tags: