প্রায় ২ হাজার ক্যাঙারু মেরে ফেলবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রায় ২ হাজার ক্যাঙারুকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ক্যাঙারুর সংখ্যা অত্যন্ত বেড়ে যাওয়ায় পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিদিন সন্ধ্যায় বন্ধ রাখা হবে সবকটি অভয়ারণ্য। মোট ১৯৯১টি বাছাই করা ক্যাঙারুকে মেরে ফেলা হবে। ক্যাঙারুর সংখ্যা কমানো প্রয়োজন ছিল বলেই এমনটা করা হচ্ছে বলে জানিয়েছেন, পার্কস অ্যান্ড কনজারভেশনের ডিরেক্টর ড্যানিয়েল ইগলেসিয়াস।

ডেনিয়েল জানান, ক্যাঙারুদের বংশ-বিস্তারের ফলে কিছু অঞ্চলের সবুজ একেবারে ধ্বংস হয়ে যেতে বসেছে। এখনই এর নিয়ন্ত্রণ করা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, ক্যাঙারুদের বন্ধ্যাত্বকরণ নিয়েও গবেষণা চলছে বলেও জানান তিনি।

প্রচুর পরিমাণ ক্যাঙারু হয়ে যাওয়ায় প্রকৃতি তছনছ হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১ অগাস্ট পর্যন্ত চলবে এই ক্যাঙারু মারার কাজ।

প্রসঙ্গত, গত ২ বছরে প্রায় ৪ হাজার ক্যাঙারুকে মেরে ফেলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: