সবচেয়ে দ্রুতগতির বাহন ম্যাগনেটিক হাইপারলুপ পড উন্মুক্ত করলো এমআইটি

আন্তর্জাতিক ডেস্ক:
যাতায়াত এর জন্য ম্যাগনেটিক হাইপারলুপ পড এর ধারনাটি প্রথম এসেছে টেসলা’র প্রধান নির্বাহী ইলোন মাস্ক এর কাছ থেকে। তিনি ধারণা করেন, হাইপারলুপের মাধ্যমে প্রতি ঘন্টায় ১,১২৭ কি.মি. বেগে আধা ঘন্টায় স্যান ফ্রানসিসকো থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত দূরত্ব অতিক্রম করা যাবে, যেখানে এখন সড়কপথে ছয় ঘন্টা এবং আকাশপথে প্রায় এক ঘন্টা সময় লাগে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এর ৩০ জনের একটি শক্তিশালী দল অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে মনুষ্যবাহী এই দ্রুতগামী পড উন্মোচন করে।

পানির ফোঁটার আকৃতির এই পডটি চুম্বকের সাহায্যে অ্যালুমিনিয়াম ট্র্যাকের ওপর ভেসে থাকে, যার ফলে ঘর্ষণ অনেক কম হয়। এটিকে এখনও মানুষ পরিবহনের মতো বড় আকৃতি দেওয়া হয়নি। তবে দলটি জানায়, সব রকম পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরপরই একে মানুষ পরিবহনের জন্য বড় আকারে বানানো হবে।

হাইপারলুপ তৈরি করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার শিকারও হতে হয়েছে তাদের। বিশেষ করে সামান্যতম বাঁক নেওয়ার ক্ষেত্রে এখনও বড় ধরনের সমস্যা রয়ে গেছে বলে জানান তারা। দলটির প্রধান প্রকৌশলী ক্রিস্টোফার মেরিয়ান জানান, লেভিটেশন সিস্টেম নিয়ে তার দল আত্মবিশ্বাসী হলেও ব্রেকের ক্ষেত্রে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।

তবে সমালোচকদের অনেকে বলছেন, এটি অত্যন্ত ব্যয়বহুল এবং যাত্রীদের জন্য অস্বস্তিকর।

সুত্রঃ বিবিসি

  •  
  •  
  •  
  •  

Tags: