৩৪তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার ৩৪তম বিসিএসে ২ হাজার ২০ জন ক্যাডারকে নিয়োগের জন্য চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই নিয়োগের কপি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের আগামী ১ জুন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

৩৪তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ২০১৩ সালের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

  •  
  •  
  •  
  •