ঠাকুরগাঁওয়ে রাস্তায় ধান ফেলে কৃষকের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
উৎপাদন খরচের চেয়ে ধানের মূল্য কম হওয়ায় এবং সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কৃষকরা।

মঙ্গলবার সদর উপজেলার খোঁচাবাড়ি ধানহাটিতে ধানের মূল্য না পেয়ে রাস্তায় ধান ফেলে কৃষকরা বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-ঠাকুরগাঁও সড়কে এক ঘণ্টা যানবাহ চলাচল বন্ধ থাকে।

বেগুনবাড়ি ও জগন্নাথপুর ইউপি’র সাধারণ কৃষক– এই ব্যানারে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন, প্রবীণ কৃষক আমান উল্লাহ, শাহনুর, আক্কাস, আব্দুল কাইয়ুম, হানিফ, আশরাফ আলী ও গৌরিপুর ইউপি’র সদস্য আ. সাত্তার প্রমুখ।

কৃষকরা বলেন, তাদের নিজেদের মজুরি ছাড়াই যেখানে প্রতি মণ ধানের উৎপাদন খরচ ৭১৭ টাকা পড়ে সেখানে তারা ধান বিক্রি করছেন চারশ’ থেকে পাঁচশ’ টাকা মণ দরে। প্রতি বিঘায় কৃষকরা কমপক্ষে লোকশান গুনছেন সাড়ে সাত হাজার টাকা। সরকারি ধান ক্রয়ের সময়সীমা অনেক দীর্ঘ হওয়ায় কৃত্রিমভাবে ক্রেতা সংকট সৃষ্টি করচ্ছে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা।

কৃষকরা জানান, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও এক কেজি ধানও তাদের কাছ থেকে কেনেন না সরকারি কর্তৃপক্ষ, এমন কি ক্রয়স্লিপ নিয়েও চলে নানা দুর্নীতি।

  •  
  •  
  •  
  •  

Tags: