৬৯ আরোহী নিয়ে ইজিপ্ট এয়ারের বিমান নিখোজ

আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৯ জন যাত্রীসহ মিসরের একটি বিমান নিখোঁজ হয়েছে। ইজিপ্ট এয়ার-এর মালিকানাধীন ওই বিমানে ৫৯ জন যাত্রী দশজন ক্রু ছিলেন।

বিমান সংস্থাটির টুইটার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইউএসএ টুডে জানিয়েছে, মিসরের আকাশসীমায় পৌঁছানোর আগেই অদৃশ্য হয়ে যায় বিমানটি। প্যারিসের শাল দি গুল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পর মিসরের আকাশসীমার ৮০ মাইল আগেই বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর পর থেকে এখনো বিমানটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেসময় এটি ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিলো।

ইজিপ্ট এয়ার বলছে, প্যারিস থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাওয়া এমএস-৮০৪ ফ্লাইটটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। এ বিষয়ে যেকোনো তথ্য পাওয়ামাত্র তা ইজিপ্ট এয়ারের মিডিয়া সেন্টারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এরই মধ্যে ভূমধ্যসাগর অঞ্চলে বিমানটি খুঁজতে অভিযান শুরু হয়েছে বলে মিসরের পক্ষ থেকে জানানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: