বাকৃবির পূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হলেন আজিজুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমানকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত শা-২/২৭৫/সংস্থাপন স্মারকের এক চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।

এতে জানানো হয়, গত শুক্রবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ৩০৮তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার বেলা ১১টার দিকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান। নতুন দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •