ভারতে গোলাবারুদের গুদামে আগুন, ২ সেনাসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রে গোলাবারুদের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই সেনা কর্মকর্তাসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন।

সোমবার রাতে দিবাগত রাত একটার দিকে পলগাঁওয়ে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইন।

খবরে বলা হয়েছে, রাতে ভারতের বৃহত্তম এই গোলাবারুদ গুদামে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে নিহতদের মধ্যে বেশির ভাগই প্রতিরক্ষা নিরাপত্তা কোরের সদস্য। এ ঘটনায় গুদামের পাশের গ্রাম থেকে অন্তত হাজারখানেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দমকল বাহিনীর সদস্যরা বড় বড় অগ্নিশিখাগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তবে ছোট ছোট অগ্নিশিখা এখনো জ্বলছে। পাশাপাশি বিস্ফোরণও চলছে

  •  
  •  
  •  
  •  

Tags: