কুবি ছাত্রলীগের সভাপতির পদ পুনর্বহাল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তির ,মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় এ স্তগিতাদেশ প্রত্যাহার করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ বাংলাদেশ ছাত্যলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ধ মোতাবেক জানানো যাচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের স্থহিতাদেশ প্রথ্যাহার করে পূর্বের পদে পুনর্বহাল করা হল।’
এদিকে স্থগিতাদেশ প্যত্যাহারের প্রতিবাদে রাতে ও সকালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ।
উল্লেখ্য গত ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার সময় কোটবাড়িতে ভর্তিচ্ছুকদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন সভাপতি আলিফ ও সাধারণ সম্পাদক রেজাই- এলাহীর সমর্থকরা। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বহিরাগতদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর আলিফের সভাপতি পদ স্থগিত করা হয়।

