গাঁজা চাষ করছে মাইক্রোসফট!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
এবার গাঁজা চাষ ও তা রক্ষণাবেক্ষণে বিনিয়োগ করছে মাইক্রোসফট। একটি মার্কিন সংস্থার সঙ্গে জোট বেঁধে এ কাজে নেমেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের পক্ষে থেকেই এ তথ্য জানানো হয়েছে।

তবে এই গাঁজা মাদক বা নেশার জন্য চাষ করা হচ্ছে না। বরং ভালো একটি উদ্দেশ্যেই এ গাঁজা চাষের প্রকল্প হাতে নিয়েছে মাইক্রোসফট।

সম্প্রতি গাঁজা থেকে ওষুধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ওই কাজে অংশ নিচ্ছে মার্কিন একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তাই ওই সংস্থার সঙ্গে গাঁজা চাষ ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। শিগগিরই এই কাজ শুরু করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: