কুবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আনন্দ মিছিলের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়ছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক রেজা-ই- এলাহীর গ্রুপ এবং সহ সভাপতি ও যুগ্মসাধারণ সম্পাদকের গ্রুফ আলাদা আলাদা মিছিল বের করে।
আহত ছাত্রলীগের ছয় কর্মীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন বাংলা অষ্টম ব্যাচের ছাত্রলীগ কর্মী আসাদুল ইসলাম রনি, একই ব্যাচের সাইফুল ইসলাম সুমন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের কামরুল হাসান, রসায়ন বিভাগের কাউসার আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
জানা যায়, আহত সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফও সাধারণ সম্পাদক রেজা-ই- এলাহী সমর্থক।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয় পার্টিও ভাইস প্রেসিডেন্ট তারেখ রহমানে বিচারের রায় প্রকাশের পর ছাত্রলীগের এই দুই পক্ষ আলাদা আলাদা মিছিল বের করে। তাদের দুই পক্ষের মিছিল একত্রিত হলে। দুইপক্ষের নেতা কর্মীদের মধ্যে বাকবিতন্ড হয়। এবং এক পর্যায়ে মারামারা শুরু হয়। আহত আসাদুল ইসলামের মাথা ফেটে যায় বলে মেডিকেল সূত্রে জানা যায় এবং তার অবস্থা খুবই আশঙ্খা জনক।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই- এলাহী, বলেন আমরা ছাত্রলীগের কেন্দ্রীর সংসদ থেকে ঘোষিত কর্মসূচি পালন করতে আনন্দ মিছিল বের করি। কিন্তু কতিপয় ছাত্রলীগ নাম ধারীর আমাদের উপর হামলা চালায়।
যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন,‘ আমরা কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচি পালন করার সময় আমাদেরকে উশৃঙ্খল ও উত্তজনা পূর্ণ কথা বলে। আমরা কারও উপর হামলা করিনি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. আইনুল হক বলেন, ‘ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ভুল বোঝা বুঝির কারণে এ ঘঠনা ঘটে। আমরা তাদের দুইপক্ষের সাথে কথা বলেছি। দুই পক্ষই সাংগঠনিক ব্যস্থা নিবে।

