গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:

বন্যায়   ক্ষতিগ্রস্থ   কৃষকদের   সহায়তার   জন্য   প্রণোদনা   কর্মসূচীরআওতায়  টাঙ্গাইলের   গোপালপুরে ৫৫০জন   কৃষকের মাঝে   ২১   সেপ্টেম্বরবুধবার দুপুরে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষার বীজ ও সার বিনামূল্যেবিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমেউপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে প্রধানঅতিথি   হিসেবে   বিতরণ   কর্মসূচীর   আনুষ্ঠানিক   উদ্বোধন   করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপ-সহকারি উদ্ভিদসংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম প্রমুখ।

  •  
  •  
  •  
  •