গাইবান্ধায় হারভেস্টার যন্ত্রের প্রর্দশনী ও মাঠ দিবস

গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সাদুল্যাপুরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় ধান কাটা ও মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের প্রর্দশনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে এ উপলক্ষে কৃষক হাজী মনির উদ্দিনের সভাপতিত্বে উপজেলার জয়েনপুর গ্রামে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান মন্ডল, উপ-সহকারী কৃষিকর্মকর্তা আব্দুর রব সরকার, কৃষক আব্দুল মোতাল্লেব মিয়া প্রমুখ।

পরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে জয়েনপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব মিয়ার এক বিঘা জমির ও ভাতগ্রাম ইউনিয়নের পচার বাজার গ্রামের সুমন মিয়ার দ্ইু বিঘা জমির ধান কাটা, মাড়াই ও বস্তা ভর্তি করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান মন্ডল জানান, সনাতন পদ্ধতিতে এক বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে লাগে ৮ থেকে ১০ জন শ্রমিক। তাতে খরচ হয় আড়াই থেকে তিন হাজার টাকা। সেখানে এই যন্ত্রের সাহায্যে ধান কর্তন, মাড়াই ও বস্তা ভর্তি করতে মাত্র পাঁচ শত টাকা খরচ হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: