২’শ ৩০টন পাটবীজ পুড়িয়ে দিল দিনাজপুর বিএডিসি
শাহ্ আলম শাহী, দিনাজপুর
দিনাজপুর নশিপুরে বাংলাদেরশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পাটবীজ খামারে মেয়াদ উর্ত্তীন্ন ২’শ ২৯টন পাটবীজ রোববার দুপুর থেকে জ্বালিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।
গত দশ বছর ধরে গোডাউনে পড়ে থাকা এই সব বীজ নষ্ট করা হচ্ছে বলে জানিয়েছেন বিএডিসি পাটবীজ নশিপুর খামারের যুগ্ম পরিচালক শহিদুল ইসলাম। প্রতিবছর জমে থাকা অব্যবহিত এই সব বীজের মূল্য ২’কোটি টাকার উপরে বলে ধারনা করছেন তারা।

