বৃষ্টির পানিতে ভেসে গেছে নওগাঁবাসীর সপ্ন
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় গতদুই দিনের বৃষ্টিতে আলুর ক্ষেতে এখনো অতিরিক্ত পানি জমে আছে। আলুর জমি থেকে পানি নিস্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় চার্ষীরা।আলু ক্ষেতে হতে কোনভাবেই তারা পানি বাহির করতে সক্ষম হচ্ছে না।যার ফলে আলুর গাছ সহ আলু ক্ষেতের আলু প্রচুর পরিমাণে পচন ধরেছে।আত্রাই উপজেলা কৃষি অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রায় অনেক দিনপর বৃষ্টি হওয়ার পর আমরা কৃষকের ছত্রাকজনিত ঔষুধ বাবহারের পরামর্শ দিয়েছিলাম কিন্তুু মাঠের উচুঁ জমীর চেয়ে নিচু জমীতে পানি অতিরিক্ত মাত্রায় জমে থাকায় ঐ সকল জমীর আলু পচন রোধ অসম্ভব হয়ে পড়েছে।জেলার আলু চাষীরা খুবই চিন্তিত আলু পচন নিয়ে।এই নিয়ে আত্রাই উপজেলার এক আলু চাষী এই বছরের হঠাৎ বৃষ্টির জন্য আমার আলুতে প্রায় দেড় লক্ষেরও বেশী লোকসান যা পুসিয়ে নেওয়া বতর্মান এ আমার জন্য খুবই কষ্টকর।

