কমেছে ধানের দাম
নিউজ ডেস্কঃ
নতুন ধান ওঠার শুরুতেই নওগাঁর হাটগুলোতে মণপ্রতি কমেছে ১৫০ টাকা। হঠাৎ ধানের দর কমে যাওয়াকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন কৃষকরা। ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারি দরের সঙ্গে সংগতি রেখে ধান কেনায় কমেছে দাম। ধানের দর কমিয়ে ব্যবসায়ীদের মুনাফা হাতানো কৌশল বলছেন কৃষক নেতারা।
সোনালি পাকা ধান কৃষকের ঘরে তুলে দিতে কাস্তে চালিয়ে বরেন্দ্রর ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের বেড়েছে ব্যস্ততা। সংসারের ব্যয় মেটানোর পাশাপাশি দেনা-পাওনা শোধে কেটে তোলা ধান বিক্রির জন্য হাটে নিচ্ছেন চাষিরা। কিন্ত ১০ দিন আগের চেয়ে হাটে মণপ্রতি ১৫০ টাকা পর্যন্ত কমেছে ধানের দর। হঠাৎ ধানের দরপতন ভাবিয়ে তুলছে কৃষককে। ধানের কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
কৃষকের কাছ থেকে ধান ২৬ টাকা কেজিতে, আর ৩৭ টাকা কেজিতে চাল কিনবে মিলারদের কাছ থেকে সরকার। গত ২৮ অক্টোবর এ ঘোষণার পর থেকেই এক হাজার ২৫০ টাকা মণ দরের ধান হাজার ৫০ টাকায় নেমে এসেছে।
হঠাৎ ধানের দর কমে যাওয়াকে ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের কৌশল বলে মনে করছেন কৃষক নেতা নওগাঁর বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল।
নওগাঁর চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, সরকারি দরের সঙ্গে সংগতি রেখে ধান কেনায় দাম কমেছে।
জেলা খাদ্য বিভাগ ২৬ টাকা কেজিতে ১২ হাজার ১৭৮ টন ধান কিনবে বলে ঘোষণা দিয়েছে। কাটারি জাতের ধান-এক হাজার ২০০ টাকা থেকে কমে এক হাজার ১০০, নাজিরশাইল, এক হাজার ১৫০, থেকে কমে এক হাজার ১০০, নতুন পারিজা এক হাজার ৮০ টাকা থেকে এক হাজার ৩০, আটাশ এক হাজার ১০০ টাকা, থেকে এক হাজার , মামুন স্বর্ণা এক হাজার ১০০ টাকা থেকে এক হাজার ২০, গোল্ডেন আতপ এক হাজার ১৫০ থেকে কমে এক হাজার ২০ টাকা মণ।
সুত্র: সময়

