বাদাম চাষে বাম্পার ফলন
নিউজ ডেস্কঃ
গাইবান্ধার চরাঞ্চলে এবার বাদামের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পেলে লাভবান হতে পারবেন সেখানকার চাষিরা। চলতি মৌসুমে গাইবান্ধার বিভিন্ন নদীর বুকে জেগে ওঠা চরে বাদামের চাষ করেছিলের স্থানীয় কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও চরের পলিমাটি বাদাম চাষের উপযোগী হওয়ায় ফলন ভালো পেয়েছেন চাষিরা।
গাইবান্ধা জেলার বুক চিরে বয়ে যাওয়া তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর তীরে জেগে ওঠা বালুর চরে ব্যাপকহারে বাদামের চাষ করেছেন কৃষকরা। আগে এসব চরের লোকজন অন্যান্য ফসলে নির্ভর থাকলেও এখন এসব চরের জমিতে বাদাম চাষ করছেন স্থানীয় বাসিন্দারা। বাদামের ফলন ভালো হওয়ায় বেশ খুশি তারা।
আগে চাষিরা যুগ যুগ ধরে ভূট্রা-মরিচ, বাদামসহ বিভিন্ন ধরণের ফসল চাষ করে আসছেন। বিশেষ করে বাদাম চাষি দিনবদলের স্বপ্ন দেখছেন কৃষকরা। তাই অন্যান্য ফসল চাষের পাশাপাশি এবার বাদাম চাষ করেছে তারা।
গাইবান্ধার কৃষি অফিসার মাসুদুর রহমান জানান, বাদাম চাষে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষ বেশি করেছেন চাষিরা।
তিনি আরো জানান, চরের বালিমাটি বাদাম চাষের উপযোগী হওয়ার কারণে চাষিরা ফলন ভালো পেয়েছেন। এবার চাষিরা লাভবান হতে পারবেন বলে আশা করছি।
কৃষক মোমিন মিয়া বলেন, লাভের আশায় এবার ৩ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। চরের জমিতে বাদাম চাষ করতে খরচ তেমন করতে হয় না। তাছাড়াও পরিশ্রম কম করতে হয়। এ কারণেই আমরা চাষিরা বাদাম চাষে জোর দিয়েছি। আশা করছি এবার বাদাম চাষ করে লাভবান হতে পারবো।

