পোরশায় ধান চাষ বিষয়ক প্রশিক্ষন

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় কৃষক পর্যায়ে উন্নত পদ্ধতিতে ধান চাষ বিষয়ক দুই দিনের অনাবাসিক প্রশিক্ষন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলার বাকইল গ্রামে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে ও পিকেএসএফ’র অর্থায়নে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে রিকের সারাইগাছী শাখা ব্যবস্থাপক শহিদুল আলমের সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিক’র নওগাঁ-১ এরিয়া ম্যানেজার আব্দুল আলীম।এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান ও সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন।রিকের কৃষি কর্মকর্তা আজিজুল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহকারী টেকনিক্যাল অফিসার এসএম মোস্তাফিজুর রহমান, প্রগ্রাম অফিসার (সোস্যাল) ডা. নাহিদ হোসেন, শাখা হিসাব রক্ষক কর্মকর্তা রানা আহম্মেদ প্রমুখ্য।

  •  
  •  
  •  
  •