পোকায় আক্রমনে পুড়িয়ে ফেলা হলো ২৭২ একর গম
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
পোকায় আক্রমনের শিকার ২৭২ একর জমির গম ঝিনাইদহ দত্তনগর বীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ নিজেরায় পুড়িয়ে ফেলেছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাফুর রহমানের উপস্থিতিতে ঝিনাইদহের মহেশপুরে করিঞ্চা, মথুরা, গোকুলনগর, ও কুশাডাঙ্গা বীজ বর্ধন খামারের ব্লাষ্ট আক্রান্ত গম ক্ষেতই পুড়িয়ে ফেলা হয় ।
বিএডিসি’র মহাব্যবস্থাপক(বীজ) আমিনুল ইসলাম জানান, ১৯৮৫ সালে ব্রাজিলে প্রথম এই রোগ দেখা দেয়। ৩১বছর পর আমাদের দেশে বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলে গমে ব্লাষ্ট রোগ দেখা দিয়েছে। এই রোগাক্রান্ত গম খেলে স্বাস্থ্য হানীর সম্ভাবনা খুবই কম, তবে বীজ হিসাবে এই গম ব্যবহার করলে দেশের গম চাষ হুমকির মধ্যে পড়তে পারে।
দিনাজপুরের গম গবেষনণা কেন্দ্রের পরিচালকের প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে,শীষ বের হওয়ার সময় ফেব্রুয়ারী মাসে খুলনা বিভাগের ৫টি জেলায় বৃষ্টিপাত হয়েছে,এবং তাপমাত্রা বেশী ছিল। ফলে হুইট ব্লাষ্টের প্রাদুর্ভাব ঘটেছে। বৃষ্টিপাত হলে হুইট ব্লাষ্টের বিস্তার ঘটে। বারি ২৬ জাতের গমে ব্লাষ্টের প্রাদুর্ভাব বেশী। বীজ বর্ধন খামারের ফসলের নিরাপত্তার খাতিরে আবাদকৃত ২৭২ একর জমির ব্লাষ্ট আক্রান্ত গম ক্ষেতেই পুড়িয়ে ফেলা হয়েছে।

