সাতছড়িতে চা বাগানে সবজি চাষ!
হবিগঞ্জ প্রতিনিধি:
চা বাগানের শর্ত ভঙ্গ করে জমি উপইজারা দিয়ে সেখানে প্রস্তুতি চলছে সবজি চাষের। সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন চা বাগানের ইজারাদারদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।
কয়েক বছর আগেও চা বাগানে ছিল বড় বড় গাছ আর চায়ের সবুজ পাতায় ভরপুর। প্রকৃতি প্রেমিরা সাতছড়ি চা বাগান এলাকায় ঘুরতে গেলে এক নজর ঘুরে আসতেন চা বাগান। আশেপাশে গড়ে উঠেছিল পিকনিক স্পট। কিন্তু সবুজে আচ্ছাদিত চা গাছগুলো ধ্বংস করে তৈরী করা হচ্ছে কৃষি জমি। তৈরীকৃত কৃষি জমিগুলো দেওয়া হচ্ছে গোপন উপইজারা।
অভিযোগ আছে, বাগান কর্তৃপক্ষকে ম্যানেজ করে বাইরের লোকজন সাতছড়ি চা বাগানের ১নং সেকশনের প্রায় অর্ধশত বিঘা জমিতে চা গাছ ধ্বংস করে সবজি চাষের জমি তৈরি করছে। প্রতি বিঘা জমি গোপনে অর্থের বিনিময়ে ইজারা দিচ্ছে বাগান কর্তৃপক্ষ।
নীতিমালা অনুযায়ী চা বাগানের ভেতর অন্য কোনো ফসল করার নিয়ম না থাকলেও বাগান কর্তৃপক্ষ নীতিমালা ভঙ্গ করে এ কার্যক্রম চালিয়ে আসলেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এতে করে বাগান কর্তৃপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ ব্যাপারে সাতছড়ি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মনির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চা শ্রমিকদের ঘর তৈরী করার জন্য কিছু জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ঘর তৈরির সরঞ্জামাদি না থাকায় বরাদ্দপ্রাপ্তরা তাদের জমিগুলো চাষাবাদ উপযোগী করে তুলতে পারে

