বসতভিটায় সবজী চাষ, যোগান দিচ্ছে পরিবারের পুষ্টির চাহিদা
মিঠাপুকুর প্রতিনিধি:
হরনারায়নপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের একটি গ্রাম। শাহনাজ এই গ্রামে বসবাসকারী একজন উপকারভোগী। পেশায় গৃহিণী। একমাত্র সন্তান, স্বামী নিয়ে তার ছোট্ট সংসার। স্বামী দিনমজুর। কিন্তু একসময় ছিল যখন তারা তাদের সন্তানকে নিয়ে হিমশিম খাচ্ছিল, কারন খুব ভালভাবেই অপুষ্টি তার শরীরে বাসা বেধে ছিল। সে জীবন থেকে স্বপ¦ দেখার সাহস হারিয়ে ফেলেছিল। আর ঠিকতখনি নবকলি তার পাশে দাঁড়ায় এ প্রকল্পের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে শাহনাজ জানতে পারে এখন তার কি করণীয়! অর্থনৈতিক উন্নয়ন কার্যত্রম, স্বাস্থ্য বিষয়ে সচেতনমূলক শিক্ষা, শিশুদের প্রতি মাসে ওজন নির্নয়ের মাধ্যমে পুষ্ঠির অবস্থা পর্যবেক্ষণ, পিডি হার্থ সেশন ইত্যাদি কর্মকান্ডে নিয়মিত সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে সে ধীরেধীরে তার শিশুর অপুষ্টি দূরিকরনে অবদান রাখে। বর্তমানে শাহনাজ পরিবারের সবাইকে নিয়ে সুখের স্বপ¦ দেখছে।
মিঠাপুকুরে নবকলি এর কর্মএলাকার “মা ও শিশুদের পুষ্ঠির মানের টেকসই উন্নয়ন সাধন” এই প্রধান লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে ২০১৪ সালে। আর এ লক্ষ্য পূরনের ক্ষেত্রে নবকলি প্রথমে গুরুত্ব দেয় শিশু কেদ্রিক পরিবারের সক্ষমতা বৃদ্ধিতে, যা হবে লক্ষিত পরিবারের সামর্থ বা স্থানীয় যোগান অনুসারে। বসতভিটায় সবজী চাষ গর্ভবতী মা ও শিশু কেদ্রিক গ্রামীন পরিবারের পুষ্টির চাহিদা পূরনে একটি গুরুত্বপূর্ন ও কার্যকারী মাধ্যম।
এই প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের আওতায় উপকারভোগীদের নির্বাচনের পর বসতভিটায় সবজী চাষ এর উপর প্রশিক্ষণ প্রদানের পর বিভিন্ন মৌসমে সবজী বীজ প্রদান, কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তাকারীদের সার্বক্ষণিক কারিগরি সহায়তা (উৎপাদন পদ্ধতি, জৈব সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি) র মাধ্যমে বসতভিটায় সবজী চাষে পরিবারের সুযোগ অনুসন্ধানের মাধ্যমে আগ্রহী করা। বর্তমানে মিঠাপুকুরে এ প্রকল্পের অধিকাংশ উপকারভোগী তাদের নিজস্বঃ বসতভিটার অব্যবহৃত জায়গায় সবজী চাষ করছে যা তাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরনে গুরুত্বপূর্ন অবদান রাখছে।
এব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ খোরশেদ আলম জানান -“অপুষ্ঠি দূরিকরনে নবকলি প্রকল্পের ভূমিকা প্রশংসনীয়, এ প্রকল্প তাদের উপকারভোগীদের বসতভিটার অব্যবহৃত জায়গায় বিভিন্ন সবজী চাষের জন্যে কাজ করছে এবং এবিষয়ে উপকারভোগীদের মাঝে আগাম প্রশিক্ষণও দেয়া হয়েছিল”। শাহনাজ বেগম বলেন “আমি আগে আমার বড়িতে তেমন সবজী চাষ করতাম না, কিন্তুু নবকলি প্রকল্প থেকে প্রশিক্ষণ পেয়ে এখন আমি আত্মবিশ্বাসী,এখন আমি বসতভিটায় আধাবাণিজ্যিকভিত্তিতে সবজী চাষ করছি”।

