কৃষিতে ভ্যাট নয় সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
কৃষিতে ভ্যাট নয় সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে কেন্দ্রীয় কৃষক মৈত্রীর উদ্যোগে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক মৈত্রীর উলিপুর উপজেলার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হায়বর আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক নুর আলম, অর্থ সম্পাদক এরশাদুল হক, সদস্য উজ্জলারাণী, বিথীরাণী প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার ক্ষমতায় থাকাকালে কৃষি খাতে ভবিষ্যতে ভ্যাট আরোপ করা হলে এতে করে সাধারণ কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হয়ার আশংকা করে তা বাতিলের দাবী জানান। এছাড়াও কৃষিতে সরকারি বিনিয়োগ বাড়ানো, সরকারি ভাবে কৃষকদের নিকট হতে সরাসরি ধান-গম ক্রয় করা, জিডিপি ৬%, কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া এবং নারী কৃষকদের স্বীকৃতি প্রদানের দাবী জানানো হয়।

