আদালতে তোলা হলো আবরার হত্যার ২২ আসামিকে

নিউজ ডেস্ক: আলোচিত আবরার হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার রায় দেওয়া হবে আজ। দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। আজ বেলা ১১ টা ৪০ মিনিটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে তোলা হয়েছে। এ রায় ঘিরে আদালত প্রাঙ্গণ ও […]

» Read more

ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্নের ধারা বাতিল হবে; অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক: ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসংক্রান্ত রিটের শুনানিতে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন। তাঁদের সহযোগিতা […]

» Read more

বিচারক কামরুন্নাহারের ক্ষমতা প্রত্যাহার, এজলাস থেকেও অব্যাহতি

নিউজ ডেস্ক : ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা না নেওয়ার পরামর্শ দেওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৪ নভেম্বর), প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এই নির্দেশ দেন। প্রধান বিচারপতির নির্দেশনায় বেগম মোছা. কামরুন্নাহারকে রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে […]

» Read more

জবি শিক্ষকের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। চিকিৎসকের অবহেলা আছে কি না তা খুঁজে বের করতে এই বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একজন জেলা জজের নেতৃত্বে তিন সদস্যের কমিটিকে অনুসন্ধান করে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাঈদা নাসরিন বাবলীর মৃত্যুর ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে […]

» Read more

৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পরামর্শ আদালতের

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায়ে পাঁচ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। এ মামলায় কয়েকটি পর্যবেক্ষণও দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার এ আদেশ ও পর্যবেক্ষণ দেন। আদালত বলেন, রাষ্ট্রপক্ষ এ মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। অযথা আদালতের সময় নষ্ট করা হয়েছে। রায়ের […]

» Read more

দেশের ইতিহাসে প্রথম সাবেক বিচারপতির সাজা

নিউজ ডেস্ক: ফারমার্স ব্যাংক চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম মঙ্গলবার বেলা ১১টা ৩ মিনিটে আলোচিত মামলাটির রায় পড়া শুরু করেন। রায় ঘোষণা করেন বেলা ১টা ১৫ মিনিটের দিকে। রায়ে বলা হয়, অর্থ পাচারের মামলায় […]

» Read more

ইভালির চার প্রতিষ্ঠান সিলগালা করেছে তদন্ত কমিটি

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সh প্রতিষ্ঠানে সিলগালার কার্যক্রম শুরু করেছে হাইকোর্ট গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি। প্রথম দিনেই রাজধানীর সাভারের ৪টি ওয়্যারহাউজ সিলগালা করে দিয়েছে হাইকোর্টের তদন্ত কমিটি। সোমবার (৮ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই সাভারের আমিনবাজারে দুটি ও বলিয়ারপুরে দুটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়। এসময় আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে পরিচালনা কমিটির পাঁচ সদস্য ওয়্যারহাউজ […]

» Read more

সাজা থেকে বাদ যাবে হাজতবাসের সময়

নিউজ ডেস্ক: আসামির হাজতবাসের সময় কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। তিনি বলেন, ইউনুছ আলী নামে এক আসামিকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে […]

» Read more

মন্দিরে পবিত্র কোরআন রাখা ইকবাল রিমান্ডে

নিউজ ডেস্ক: কুমিল্লার ঘটনায় ধর্ম অবমাননা মামলার প্রধান আসামি ইকবাল হোসেনসহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে। ট্রিপল নাইনে ফোন দেওয়া ইকরাম, ঘটনাস্থল থেকে লাইভ দেওয়া […]

» Read more

নয়জন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ অক্টোবর) আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব মো. গোলাম সারওয়ারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

» Read more
1 2 3 4 5 6 10