নিজ বাড়িতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: গলায় ফাঁস নিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৫)। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় নিজ বাড়িতে ফাঁস দেওয়া অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। […]

» Read more

কক্সবাজারে পিকআপের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত

নিউজ ডেস্ক: সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কক্সবাজার চকরিয়ার মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। নিহত চার ভাই হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহত তিনজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে […]

» Read more

২ দিন সাজেকভ্যালিতে পর্যটক অবস্থানে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: রাঙামাটির সাজেকভ্যালিতে পর্যটক যাতায়াত ও অবস্থানের ওপর আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শুক্রবার বিকেল ৫টায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুসারে নির্বাচনী এলাকায় কোন বহিরাগত লোক অবস্থান করতে পারে না। এছাড়া নির্বাচনের দিন কোনো যানবাহন চলাচল […]

» Read more

ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত

নিউজ ডেস্ক: আজ দুপুর ২ টা নাগাদ ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার সময় মালবাহী একটি ট্রেন ময়মনসিংহের ব্রিজমোড় এলাকায় লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলক্রসিংয়ের উপর লাইনচ্যুত হওয়ার কারণে সাময়িকভাবে শহরের ব্রিজমোড় এলাকা হতে চরপাড়া পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে l ট্রেনটি সরানোর জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

» Read more

রাবিতে মাদক সেবনকালে আটক ৬ জন

রাবি প্রতিনিধি- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনকালে ছয়জন বহিরাগতকে গ্ৰেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশের আমবাগান থেকে প্রক্টোরিয়াল বডি ও পুলিশ তাদের গ্ৰেপ্তার করে। গ্ৰেপ্তারকৃতরা হলেন- মতিহার থানার অন্তর্গত বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ধরমপুর এলাকার মো. শাহ জালাল হোসেন, আল-ফারিউল ইসলাম, সাফিনুর ইসলাম সিহাব, মো. সাইফুল ইসলাম, বিনোদপুর এলাকার ইকতিয়াজ […]

» Read more

ট্রেনে কাটা পড়ে তিন জন নিহত

নিউজ ডেস্ক: আজ সকালে ট্রেনে কাটা পড়ে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এ ঘটনাটি ঘটে। সোমবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার আলীনগর এলাকার হাজির মোড়ে ট্রেনে কাটা পড়ে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।

» Read more

শাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করলেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপু্ত্তলিকা দাহ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্ৰন্থাগারের পেছনে আমতলা চত্বরে এই কর্মসূচি পালিত হয়। দাহ চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি, স্বৈরাচারের সহায়ক ভূমিকা পালন করছে। […]

» Read more

রাবি ছাত্রী হলে ভারতের কম্পিউটার ও প্রিন্টার উপহার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদালয়ের (রাবি) ছাত্রীদের আবাসিক হলের জন্য কম্পিউটার ও প্রিন্টার উপহার দিয়েছে ভারত সরকার। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে এক অনুষ্ঠানে এ উপহার হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। প্রতিটি হলের জন্য ৫টি করে মোট ৩০টি কম্পিউটার ও ১টি করে মোট ৬টি প্রিন্টার হস্তান্তর করেন তিনি। পরে তিনি ছাত্রীদের হলগুলোতে […]

» Read more

রাবিতে ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্ট-২০২১’ পুরষ্কার বিতরণ

রাবি প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজিত ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্ট-২০২১’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুঠোফোনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় তিনি ছাত্র-শিক্ষক সম্প্রীতি লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজনের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন৷ টুনার্মেন্টের ফাইনালে জয় লাভ করেছে […]

» Read more

শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

রাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বামজোট। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর পেছন থেকে মিছিল কর্মসূচিটি বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে মিছিলটি সমবেত হয়। এসময় ‘দুনিয়ার মজলুম, এক হ‌ও লড়াই করো’, ‘সাস্টে হামলা কেন […]

» Read more
1 14 15 16 17 18 27